| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’ দেখে কাঁদছেন দর্শক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ২৩:৩৬:০৩:অপরাহ্ন  |  ১২১০৬৪৫ বার পঠিত
আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’ দেখে কাঁদছেন দর্শক

রিপোর্টার্স২৪ডেস্ক:  বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ ও নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’ প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। পরিবারের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম ও অব্যক্ত কষ্ট, নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে দর্শকদের কাছে।

নাটকে তুলে ধরা হয়েছে, যে বাবা একসময় গোটা পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের চাপে ভেঙে পড়লে তিনিই হয়ে ওঠেন পরিবারের বোঝা। বাবারা অভিযোগ করেন না বলেই তাদের কষ্ট অনেক সময় অদেখাই থেকে যায়, এই বার্তাই পুরো গল্পজুড়ে গভীরভাবে ফুটে উঠেছে।

প্রকাশের প্রথম ছয় দিনেই ইউটিউবে নাটকটি দেখেছেন ১৯ লাখের বেশি দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

ইকসান রনির নির্মাণে কেন্দ্রীয় চরিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদি, শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অর্ণ্য, কাঁকন চৌধুরী ও আবু রায়হান।

নির্মাতা ইকসান রনি বলেন, এটা শুধু নাটক নয় এটা বাস্তবতা। খুব কাছের একজন মানুষকে ভেবে গল্পটি লিখেছি। তিনি আর বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে আছেন। দর্শকদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি উন্মুক্ত হয়েছে কেএসআই ইউটিউব চ্যানেলে

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪