| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবার পাত্রী ঠিক করেছে,বিয়ের প্রস্তুতিতে হিরো আলম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০০:০৩:৫৩:পূর্বাহ্ন  |  ১২৩০৮৫১ বার পঠিত
পরিবার পাত্রী ঠিক করেছে,বিয়ের প্রস্তুতিতে হিরো আলম

রিপোর্টার্স২৪ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নতুন বছরে আবারও বিয়ে করতে যাচ্ছেন। সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ও জামিনে মুক্তির পর ব্যক্তিগত জীবনে নতুন করে পথচলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হিরো আলম জানান, নতুন বছরের শুরুতেই তার বিয়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি আবার সবকিছু সুন্দরভাবে সাজাতে। সময় হলে বিয়ের দিনক্ষণ, পাত্রী সব জানানো হবে। আমার পরিবার ইতোমধ্যে পাত্রী দেখে রেখেছে। ব্যস্ততার কারণে এখনো সরাসরি দেখা হয়নি।

বর্তমানে রাজধানীতে নতুন একটি কাজের শুটিংয়ে ব্যস্ত হিরো আলম। তবুও পরিবারকে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে জানান। তার ভাষায়, জীবনসঙ্গী নির্বাচনে পরিবারের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্ত্রী সম্পর্কে নিজের প্রত্যাশা নিয়ে হিরো আলম বলেন, যে আমাকে বিয়ে করবে তাকে অবশ্যই পরিবার ও সন্তানকে সময় দিতে হবে। আমার কাজের ব্যস্ততা বেশি, তাই সংসার সামলানোর মতো দায়িত্বশীল কাউকে চাই। মানসিকভাবে আমাকে সমর্থন দেবে এবং আমার পরিবারকে আপন করে নেবে—এমন একজন সঙ্গী চাই।

তিনি আরও বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার, সন্তান এটাই জীবনের বড় সুখ। নতুন বছরটি যেন নতুন আনন্দ নিয়ে আসে, সেই কামনায় পরিকল্পনা করছি।’

রিয়া মনি ছিলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দেওয়ার পর রিয়াকে বিয়ে করেছিলেন তিনি। রিয়ার সঙ্গে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪