| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাচতে গিয়ে হাসপাতালে শ্রদ্ধা কাপুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৪:৩২:৪৫:পূর্বাহ্ন  |  ৩৬৮০৭৯৬ বার পঠিত
নাচতে গিয়ে হাসপাতালে শ্রদ্ধা কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, সিনেমার একটি নাচের দৃশ্য শুট করতে গিয়ে শ্রদ্ধার পায়ে গুরুতর চোট লাগে।

এরপর শুটিং তখনই স্থগিত করা হয়। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী লাভনি নৃত্যের সাজপোশাক পরে শুটিং করছিলেন। দ্রুত গতিতে নাচের সঙ্গে ভারী শাড়ি, প্রচুর গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনীতে নাচতে গিয়ে কোমরবন্ধনী খুলে পড়ে এবং তার ফলে পায়ে চোট লাগে।

এরপর প্রাথমিক চিকিৎসা নিতে স্থানীয় হাসপাতালে যান শ্রদ্ধা কাপুর। সেখানে ফার্স্ট এইড নিয়ে দ্রুতই মুম্বাই ফিরে যান। ফিরেই বাকি শটের শুটিং চালিয়ে যাচ্ছেন।

এদিকে অভিনেত্রীকে এই সময়ের জন্য আরও চাপের মধ্যে ফেলেছে তার ভাই সিদ্ধান্ত কাপুরের ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়ানো। ইতোমধ্যেই মুম্বাই পুলিশ তার ভাইকে তলব করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪