| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল জবিতে বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৬:৪৩:৩৫:অপরাহ্ন  |  ১০০৮৮৬০ বার পঠিত
আগামীকাল জবিতে বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা
ছবির ক্যাপশন: সংগৃহীত

জবি প্রতিনিধি: সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বারংবার ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় আগামীকাল সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রশাসন। 

আজ শনিবার(২২ নভেম্বর) রাত ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক জুরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে আগামীকাল ২৩শে নভেম্বর  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়  শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে।

এছাড়াও স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচী সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে বলে জানানো হয়।

পরবর্তীতে বিজ্ঞপ্তিতে সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪