| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রণবীর সিংয়ের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূ বেটিনার নাচ ভাইরাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:২৪:৩৮:পূর্বাহ্ন  |  ১২১৪৬৭৭ বার পঠিত
রণবীর সিংয়ের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূ বেটিনার নাচ ভাইরাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন ও বলিউড তারকা রণবীর সিংয়ের প্রাণবন্ত নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার জমকালো বিয়ের অনুষ্ঠানে তারা দুজন একই মঞ্চে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা।

ভিডিওতে দেখা যায়, প্রথমে মঞ্চে উঠে রণবীর সিং ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে বেটিনার হাত ধরে নাচতে শুরু করেন তিনি। রণবীরের প্রাণবন্ত স্টেপের সঙ্গে তাল মিলিয়ে বেটিনাও দ্রুত নাচে অংশ নিয়ে মঞ্চ মাতান।

এই পরিবেশনায় মুগ্ধ হয়ে ট্রাম্প জুনিয়র হাততালি দিয়ে দুজনকে উৎসাহ দেন। নাচের দৃশ্যটি ছড়িয়ে পড়তেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা তৈরি হয়।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন এবং খুব শিগগিরই তাদের বিয়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে।

রণবীর সিং সিনেমা-পর্দার বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে তার উদ্দীপনা, এনার্জেটিক নাচ এবং প্রাণময় উপস্থিতির জন্য সুপরিচিত। অক্ষয় কুমারসহ অন্যান্য বলিউড তারকারাও মজা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪