| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৭:০৭:৫৭:পূর্বাহ্ন  |  ১২২০৬৮৪ বার পঠিত
যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি: রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় ঢাকা গামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর, কিন্তু তার নাম বা ঠিকানা এখনো জানা যায়নি।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর অতিক্রম করার সময় যুবকটি ধাক্কায় মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও পরিচয় শনাক্ত হয়নি। বর্তমানে সিআইডির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪