| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্যাতনে রাজমিস্ত্রীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:২৬:৫২:পূর্বাহ্ন  |  ১২২১২৯৬ বার পঠিত
নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্যাতনে রাজমিস্ত্রীর মৃত্যু

জেলা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে গভীর রাত থেকে আটকে ভোররাত পর্যন্ত নির্যাতনের ফলে মো. পারভেজ (৩০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেসবাহ উদ্দিন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এমএ রশিদের ভাই।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। রাজমিস্ত্রীর কাজের সুবাদে তিনি বন্দর এক নম্বর ঢাকেশ্বরী এলাকায় বুলবুল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেসবাহ উদ্দিনের বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪