| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে সোয়েটারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:২৯:৫৫:পূর্বাহ্ন  |  ১২০৫২৪৩ বার পঠিত
চট্টগ্রামে সোয়েটারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কদলতলী এলাকায় একটি চারতলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের মজুত ছিল।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবনটির গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভেতরে কেউ আটকা পড়েননি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪