| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৩৯:৪৮:পূর্বাহ্ন  |  ১২০৭৯৬০ বার পঠিত
ফরিদপুরে গণপিটুনিতে নিহত ১
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় চুরি করতে যাওয়ার অভিযোগে চার যুবককে গণপিটুনির ঘটনা ঘটে। এতে শাহীন শিকদার (২৮) নামে একজন নিহত হয়েছেন। 

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনের বাড়ি একই ইউনিয়নের গজগাহ গ্রামে। আহতরা হলেন মাশাউজান গ্রামের সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের পারভেজ মাতুব্বর (২১) এবং আরেকজন অজ্ঞাতপরিচয় যুবক। 

প্রথমে তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, এলাকায় সম্প্রতি বাড়ি ও ভ্যানচুরির ঘটনা বেড়ে যায়। শনিবার গভীর রাতে আক্তার ফকিরের বাড়ির ভ্যান চুরি করতে গেলে তিনি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে চারজনকে আটক করে মারধর করেন। একজন পালিয়ে যায়।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনই শঙ্কামুক্ত।

ভ্যানচালক আক্তার ফকির বলেন, ‘কয়েক দিন ধরে চুরি বেড়ে গেছে। রাতে ভ্যানের শিকল টানার শব্দ শুনেই বের হয়ে দেখি চোর। পরে চিৎকার করলে লোকজন এসে ধরে ফেলে।’

অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘চুরির অভিযোগে চারজনকে আটক করে স্থানীয়রা মারধর করেছেন। একজন মারা গেছে। আইনগত প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪