| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:০২:৫৩:পূর্বাহ্ন  |  ১২২১৪৭৫ বার পঠিত
নওগাঁয় শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন করেছে ‘প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র’ নামের একটি সংগঠনের সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) নওগাঁর উকিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মেইন রোডে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, সাপ্তাহিক প্রজন্মরে আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর প্রেসিডেন্ট মো. নাকিব আল হাসান, সহকারি অধ্যাপক আবু রেজা, সোহেল রানা, মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, রিপন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর ভাইস প্রেসিডেন্ট মোছা. সুজলা বানু, মৌসুমি রেইজ প্রকল্পের ফাতিমা আক্তার, রিজভী আক্তার, রিনা আক্তার, সাংবাদিক শাহরিয়ার শাওন, রফিকুজ্জামান মানিক, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় সহ এনজিওকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তামাক কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর ব্যবস্থা আধুনিকীকরণ, একটি সরল, ন্যায়সংগত ও প্রয়োগযোগ্য কর কাঠামো, শক্তিশালী মনিটরিং এর ওপর জোর দাবি জানানো হয়। নির্ভরযোগ্য ডেটা ভবিষ্যতের তামাক কর নীতি আরও কার্যকর করবে এবং জনস্বাস্থ্য ও রাজস্ব ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪