| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:৪৫:৪৮:পূর্বাহ্ন  |  ১২১০১৯৮ বার পঠিত
মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ উপজেলার দক্ষিণ লংগরপাড়া এলাকার মো. শুক্কুর আলী এর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সোহাগ আলী তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন-হাদীস নিয়ে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মুসল্লীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ওই ঘটনায় ২৩ নভেম্বর রবিবার উপজেলার পূর্ব খরিয়া এলাকার হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে সোহাগ আলীর নামে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় একইদিন রাতে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে কটুক্তিকারী সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীবরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সোহাগ আলীর কঠোর শাস্তির দাবি করেন অংশগ্রহণকারীরা।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪