সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আগত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, এই নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন।
রিপোর্টার্স২৪/মিতু