ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা সীমান্ত এলাকা থেকে ৯০ টি বন্য শালিক পাখি উদ্ধার করে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) সকালে গুতুমা বিওপির নিয়মিত টহল দল সীমান্তে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে বাঁশের ঝুড়ি হাতে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঝুড়ি ফেলে পালিয়ে যায়।
ঝুড়িটি তল্লাশি করে ভেতরে গাদাগাদি করে রাখা ৯০ টি বন্য শালিক পাখি দেখা যায়। দীর্ঘক্ষণ খাঁচাবন্দি থাকায় পাখিগুলো ক্লান্ত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। বিজিবি সদস্যরা দ্রুত ঝুড়িটি খুলে পাখিগুলোকে মুক্ত করেন।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
রিপোর্টার্স২৪/মিতু