| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে কার বাসায় থাকেন মাহিয়া মাহি!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:৪৭:২৩:পূর্বাহ্ন  |  ১২৩৯২৩৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে কার বাসায় থাকেন মাহিয়া মাহি!

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। কয়েক মাস ধরেই সেখানেই আছেন তিনি। এরমধ্যে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে কার সঙ্গে আছেন মাহি?

জানা গেছে,  নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে বাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফের বাসায়। নিউইয়র্কে গিয়ে ঘোরাঘুরি, শপিংয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে। অংশ নিচ্ছেন নানা রকম অনুষ্ঠান-আয়োজনেও।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অতিথি হয়েছেন জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’- এ। ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান এটি উপস্থাপনা করেন। তাদের দুজনকে দেখা গেছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেখানেই হয়েছে মাহির পর্বটির শুটিং।

সাক্ষাৎকারে মাহি কথা বলেন তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে। সেখানে প্রিয় খাবার নিয়ে প্রশ্ন করা হলে মাহি জানান, ‘আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।’

জায়েদ জানতে চান আমেরিকায় থেকে বাংলা খাবার কি মিস করছেন? উত্তরে মাহি হাসতে হাসতে বলেন, ‘না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪