| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত সেই যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:৪২:৫১:অপরাহ্ন  |  ১২২০৮৪০ বার পঠিত
যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত সেই যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরে চোর সন্দেহে শাহিন নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল। পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি যশোর শহরের কাঠালতলা ঘোষপাড়ার মৃত মজিবরের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে শহরের গরিবশাহ মাজারসংলগ্ন নদীর ধারে স্থানীয় কয়েকজনের কাছে চোর সন্দেহে ধরা পড়েন শাহিন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে মাজারে অবস্থানরত মিলন নামে এক ব্যক্তি শাহিনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শেষমেশ সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪