| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:৪৫:৩৯:অপরাহ্ন  |  ১২০৮৪৫০ বার পঠিত
কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাউখালীতে পাহাড়ি নারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে উপজেলার মাঠ প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন ১৫ জন পাহাড়ি নারী খেলোয়াড়কে বুট (জুতা) প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ‘কাউখালী সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও সভাপতি সুইহ্লামং মারমা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ উদ্যোগ কিশোর–কিশোরী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। খেলোয়াড়রাও বুট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪