| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকুন্দিয়ায় পিকআপ–সিএনজি সংঘর্ষ, নারী–শিশুসহ আহত ৯

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:৫১:৩৬:অপরাহ্ন  |  ১২২১৩৪৮ বার পঠিত
পাকুন্দিয়ায় পিকআপ–সিএনজি সংঘর্ষ, নারী–শিশুসহ আহত ৯

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী এবং দুই গাড়ির চালকসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া–কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা-সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ চামড়াঘাট থেকে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। একই সময়ে গাজীপুর থেকে গার্মেন্টসের জোট কাপড় বহনকারী একটি পিকআপ কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া–কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা-সংলগ্ন পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালভর্তি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পাকুন্দিয়া থানা পুলিশ।

আহত অসিম চন্দর দাস বলেন, “আমার বাড়ি ইটনা। গাজীপুর যাওয়ার জন্য করিমগঞ্জ চামড়াঘাট থেকে অটোরিকশায় উঠেছি। গাড়িতে এক শিশুসহ আরও চারজন যাত্রী ছিল। তাদের কাউকেই চিনি না।”

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসছি। তারা সবাই গুরুতর আহত। এই মুহূর্তে তাদের নাম–পরিচয় জানা যাচ্ছে না।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪