| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:৩৯:২৯:অপরাহ্ন  |  ১২১৪৪৬৭ বার পঠিত
রংপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাব্বীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রংপুরের তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

রোববার দিবাগত রাত সোয়া ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। 

ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এজাহারের বরাত দিয়ে  র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৩১ জুলাই বিকেলে ওই শিশুটি তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় শিশুটিকে আসামি মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও জখম হয়। এ সময় কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪