| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে: জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:৪৭:১৪:অপরাহ্ন  |  ১২২৪৫৫৩ বার পঠিত
সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে: জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উপজেলার বিভিন্ন সড়ক,আধুনিক অডিটোরিয়াম, কিশোরী হাইজিন কর্নারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উজিরপুর প্রতিনিধি: বরিশালের নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে।  

সোমবার(২৪ নভেম্বর) উজিরপুরে তিনি ভোট কেন্দ্রগুলোর নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

একইদিনে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উপজেলার বিভিন্ন সড়ক,আধুনিক অডিটোরিয়াম, কিশোরী হাইজিন কর্নারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান,  সহকারী কমিশবার ভূমি মহেশ্বর মন্ডল,বরিশাল নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি,উজিরপুর  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক  নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪