| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ করেছেন কিন্তুু তারা থাকবেন জামাই আদরে : মনির হোসেন কাসেমী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:৪০:৩২:অপরাহ্ন  |  ১২২৬৮৮৮ বার পঠিত
আওয়ামী লীগ করেছেন কিন্তুু তারা থাকবেন জামাই আদরে : মনির হোসেন কাসেমী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, "রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করেছেন কিন্তু মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুন, গুমের সঙ্গে জড়িত নেই, এমন যেসব ভাইয়েরা আছেন তারা নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবে ইনশাআল্লাহ। যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ইতোমধ্যেই দেশের বাহিরে খেলতে চলে গেছে। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা যেই দলেরই হোক, তারা কোনোভাবেই ছাড় পাবে না।"

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাসেমী দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের পরিকল্পনাকারীদের একজন হওয়ায় তাকেও কারাবরণ করতে হয়েছিল।

তিনি  আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, তার অগ্রভাগে ছিলাম আমি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি বলেই কারাগারের অন্ধকারে নির্যাতন সহ্য করেছি।

সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আলেমদের লক্ষ্য করেই নির্যাতন চালিয়েছে। যেখানে দুর্নীতিবাজ-ধর্ষকরা জেলে স্বাভাবিক জীবন কাটাত, সেখানে আলেমদের ওপর নির্মমতা হতো।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, জনগণ যদি ইসলামকে বিজয়ী করতে চায়, তবে দেশেও ইসলাম বিজয় লাভ করবে। 

জামায়াতে উলামায় ইসলাম নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, আলেমদের বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ নেই। তারা নেতৃত্বে এলে দেশ অন্যায়-অত্যাচার থেকে মুক্ত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের মুফতি নাসির উদ্দিন মনির, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় সদস্য মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল প্রমুখ।

 রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪