| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৪৮:০২:পূর্বাহ্ন  |  ২০৭৫৭৫০ বার পঠিত
ময়মনসিংহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

 ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক  ও হাসপাতালে সিভিল সার্জন কার্যালয় ও র‍্যাবের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর)  সকাল ১১ টা থেকে দিনব্যাপী চরপাড়া এলাকায় এ অভিযান চলে।

র‍্যাবের সিনিয়র সচিব ও ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জোবায়ের অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বেসরকারি হাসপাতালের অব্যবস্থাপনা ও বৈধ কাগজপত্র না থাকায়  রয়েল কেয়ার ( প্রাঃ) হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা, দি নিউ জনতা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল সীল গালা, দিবা- রাত্রি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার  ৮০ হাজার টাকা জরিমানা, রুম্পা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার  অপারেশন থিয়েটার সীলগালা, গাজী মাজহারুল আনোয়ার খোকনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, সেন্ট্রাল হাসপাতাল ( প্রা:) এন্ড ডায়াগনস্টিক সেন্টার অপারেশন থিয়েটার সীলগালা, মাসুৃম রাহাত খানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার  (প্রা) ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল দেওয়া হয়েছে কর্মচারী মতিউর রহমানকে , নিউ নাগরিক হাসপাতাল ( প্রাঃ) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়াও গাজী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,   জুনায়েদ  ( প্রাঃ)  হাসপাতাল, ইডেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ( প্রাঃ) ও

কথা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার তালা মেরে পালিয়ে গেছেন কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন  ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শারমীন ইসলাম,র‍্যাবের স্কোয়াড্রন লীডার শাহ মোঃ রাশেদ রাহাত, সিভিল সার্জন অফিস ও র‍্যাব দপ্তরের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডাঃ শারমীন ইসলাম জানান, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

 রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪