| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলা: থানায় অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:৪৮:৪২:অপরাহ্ন  |  ১২০৩৮৬৯ বার পঠিত
মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলা: থানায় অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন আহত শিল্পী আব্দুল আলীম। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে আবুল সরকারের বিচার দাবিতে গতকাল সকাল ১০টার দিকে তৌহিদী জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময়ে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

এর কিছুক্ষণ পর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার কিছু অংশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। তাদের পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষ থেকেও একজন আহত হন এবং তিনিও হাসপাতালে চিকিৎসা নেন।

ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার বিভিন্ন ভিডিও, সংবাদচিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যারা ঘটনার সাথে জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪