| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:৫৮:৪০:অপরাহ্ন  |  ১২১৫৯৫৬ বার পঠিত
নারায়ণগঞ্জে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

নারায়নগন্জ প্রতিনিধি: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সরকারি তোলারাম কলেজ প্রঙ্গনে কর্মশালাটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। এতে অংশগ্রহণ করেন, বিএনসিসির সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করছে। ভূমিকম্পের কোন পূর্বাভাস থাকে না। তবে আমাদের পূর্ব প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন এসব ক্ষেত্রে। যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে যে, কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।

কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ এছাড়াও অগ্নি দূর্ঘটনার উদ্ধার, অগ্নি নির্বাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এসব দূর্ঘটনার সময় বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস ও ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারা। 

কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করনীয় একটি বিশেষ মহরায় অংশগ্রহণ করেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪