| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবীদ্বারে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, ভাংচুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৪৯:৫৪:পূর্বাহ্ন  |  ১২৪২২১৫ বার পঠিত
দেবীদ্বারে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, ভাংচুর

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হাঁটা–চলার একমাত্র রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে তারা।

হামলার ঘটনায় ভুক্তভোগী ছালমা আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় ২০ জনের নাম-উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ১৬ নভেম্বর রাত ২টার দিকে মুগসাইর গ্রামের জয়নাল বাবুর্চির বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় প্রতিবেশী সুলতান আহমেদ, রফিক, শাহ পরান, সাঈদুর রহমান, সাবিনা আক্তার, রমুজা আক্তার, নাছরিন আক্তার, পপি আক্তার, সামাদ মিয়া, সাম মিয়া, সাগর, সুমন, হারুন মিয়া, আক্তার মিয়া, বাবু, রুবেল, পারভীন আক্তার, আক্কাস, সেলিম, মোরশেদ, মিনুয়ারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জন।

ছালমা আক্তার জানান, “আমার শ্বশুরের মা আছমত নেছা প্রায় ৫০ বছর পূর্বে সাফকবলা দলিলমূলে জমিটি ক্রয় করেন। সেই জমিতে আমরা বসবাস করছি। কিন্তু সুলতান আহমেদ প্রভাব খাটিয়ে আমাদের হাঁটার রাস্তা বন্ধ করে জোরপূর্বক ঘর তুলতে চায়। প্রতিবাদ করায় আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রবাসীর পরিবার। পুরুষ সদস্যরা বাইরে থাকায় আমাদের দুর্বলতা কাজে লাগিয়ে বারবার হামলা চালানো হচ্ছে। মামলা করেছি, কিন্তু এখন উল্টো আমাদেরই হুমকি দেওয়া হচ্ছে। একদিকে চলাচলের রাস্তা বন্ধ, অন্যদিকে হামলা ও মিথ্যা মামলার ভয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্ত সুলতান আহমেদের ছেলে রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জায়গাটির প্রকৃত মালিক আমরা। আমরা চাই সঠিক তদন্ত হোক।”

মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া বলেন, “হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪