| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মেন্দ্রকে হারিয়ে শূন্যতায় অমিতাভ বচ্চন

এই শূন্যতা পূরণ হওয়ার নয়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:০৪:১৭:পূর্বাহ্ন  |  ১২০১২৫৩ বার পঠিত
এই শূন্যতা পূরণ হওয়ার নয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: রূপালি পর্দায় অমর বন্ধুত্বের গল্প গড়ে তোলা সেই যুগল ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন। এবারের জন্য আলাদা হয়ে গেলেন। সোমবার (২৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন বলিউডের কিংবদন্তী ধর্মেন্দ্র। প্রিয় বন্ধুর প্রয়াণে গভীর শূন্যতায় ডুবে গেছেন অমিতাভ বচ্চন।

বন্ধুর অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ‘বিগ বি’। তিনি লিখেছেন, এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে। আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’তে ‘জয়’ও ‘বীরু’র চরিত্রে এ দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রে এক মাইলফলক। ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’গানটির মাধ্যমে তাদের বন্ধুত্ব আজও কোটি দর্শকের হৃদয়ে অমর।

এ বছরই ছবির ৫০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে গেল সেই ঐতিহাসিক জুটি। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে অমিতাভ দ্রুত বন্ধুর বাসভবনে ছুটে গিয়েছিলেন। অন্তিম শয্যায় থাকা ‘বীরু’কে নীরবে দীর্ঘক্ষণ দেখেছেন শোকস্তব্ধ ‘শাহেনশা’। শুধু চলচ্চিত্র নয়, ব্যক্তিগত বন্ধুত্বের গভীরতা আর অন্তহীন শূন্যতা এটাই আজ অমিতাভ বচ্চনের বর্ণনা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪