| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে শিশু হত্যার দায়ে মায়ের পূর্বের স্বামীসহ ২ জনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:৪৫:৪৪:পূর্বাহ্ন  |  ১২০৬৬২৪ বার পঠিত
নোয়াখালীতে শিশু হত্যার দায়ে মায়ের পূর্বের স্বামীসহ ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে পরে পাশ্ববর্তী ধানখেতে পুঁতে রাখার অভিযোগে শিশুটির মায়ের পূর্বের স্বামী এবং তার সহযোগী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে পুঁতে রাখা হয়। তিন দিন পর ধানক্ষেতে একটি শিশুর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে ভিকটিমের পিতা আবুল কাশেম গিয়ে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমের স্ত্রীর পূর্বের স্বামী আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকারোক্তি দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ অভিযুক্ত দুইজনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মীর হোসেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪