| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় স্কুলের নৈশপ্রহরী আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:৫৩:২৯:পূর্বাহ্ন  |  ১২৩১৯৪৮ বার পঠিত
কাপাসিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় স্কুলের নৈশপ্রহরী আহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় স্কুলের নৈশপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক মাদকসেবী। আহত নৈশপ্রহরী রুহুল আমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিঙ্গুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত রুহুল আমিন (৩২) সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। তিনি একই গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, একই গ্রামের মো. ফজলুল হকের ছেলে জুয়েল একজন চিহ্নিত মাদকসেবী ও কারবারি। দীর্ঘদিন ধরে তিনি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তিনি প্রকাশ্যেই মাদক সেবন ও বিক্রি করেন। তার এ কর্মকাণ্ডে বাধা দেন প্রতিবেশী রুহুল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল রুহুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় রুহুলের মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনার খবর পেয়ে  আহত রুহুলকে দেখতে হাসপাতালে ছুটে আসেন উপজেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রশিদ।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ঘটনার বিষয়টি জানি এবং ঘটনাস্থল পরিদর্শনে যাব। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪