| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৮:০২:০২:পূর্বাহ্ন  |  ১২৪৪০৭৭ বার পঠিত
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
ছবির ক্যাপশন: বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন জীবনসঙ্গীর নাম শুভংকর সেন, যিনি পেশায় মডেল ও চাকরিজীবী।

পূজা নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত একবছর ধরে তাদের বন্ধুত্ব ও পরিচয় ছিল, এরপর দুই পরিবারের সম্মতিতে আজ বিবাহ সম্পন্ন হয়। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য পূজা সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে। তুমি দূরে দূরে, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, এবং মিউজিক তোমায় ছেড়ে। একাধিক গানের ভিউ কোটি ছাড়িয়েছে, যা তার জনপ্রিয়তার প্রমাণ।

পূজা এর আগে ২০১৭ সালে মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। এবার নতুন জীবনের সূচনা করলেন শুভংকর সেনের সঙ্গে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪