| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৌসিফের হার্ডওয়ার্কিং ও পেশেন্সের প্রেমে পড়েছি: নীলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৬:২৯:১০:পূর্বাহ্ন  |  ১২১৮১২৬ বার পঠিত
তৌসিফের হার্ডওয়ার্কিং ও পেশেন্সের প্রেমে পড়েছি: নীলা
ছবির ক্যাপশন: নীলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা প্রথমবার জুটি বেঁধেছেন নাটক ‘ফার্স্ট লাভ’-এ। সম্প্রতি সংবাদ সম্মেলনে নীলা অকপটভাবে সহ-অভিনেতা তৌসিফের প্রশংসা করেছেন।

নীলা বলেন, তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশন-এর প্রেমে পড়ে গিয়েছি। এককথায় তিনি অসাধারণ একটা মানুষ। যখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছেন, 'হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো,' এরপর আমার শট। আচ্ছা ঠিক আছে, নামাজটাও সুন্দরমতো মেইনটেইন করছিলেন। আমার মনে হয়, আসলে এই জিনিসগুলোর প্রেমে এখানে প্রত্যেকেই পড়ে গেছে।

তৌসিফকে 'অ্যামেজিং পার্সন' হিসেবে আখ্যা দিয়ে নীলা আরও বলেন, আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কীভাবে বা একটা মানুষ কিরকম হতে পারে। কিন্তু তৌসিফ ভাইয়া, আমি বলব যে, অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন বা পেশেন্স, সেটার প্রেমে নতুন করে পড়েছি।

'ফার্স্ট লাভ' প্রসঙ্গে নীলা জানান, এটাই তার প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়। তার কথায়, ‘প্রথম কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা, সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম যে, না, করলে নায়িকার ক্যারেক্টার করব আর না হলে কিছু করব না।’

এই কাজের গুরুত্ব তুলে ধরে নীলা বলেন, গুড থিং ইজ শুধু লিড রোলের ক্যারেক্টার না, একটা ভালো টিম-এর সাথে একটা ভালো কাজ হয়েছে। অ্যান্ড আবারও আমি বললাম যে, ফার্স্ট লাভ ভোলার মতো যেহেতু না, আমার মনে হয় আমি ভুলতে পারব না যেহেতু আমার প্রথম কাজ।

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ, প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন, আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজের, ফার্স্ট লাভ-এর। অ্যান্ড ইনশাআল্লাহ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন, তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে, না, একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ। থ্যাংক ইউ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪