| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে নিয়ে এত আলোচনা কেন হয়, বুঝি না: রুক্মিণী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:১৪:৩২:পূর্বাহ্ন  |  ১২০৯৯৪৮ বার পঠিত
আমাকে নিয়ে এত আলোচনা কেন হয়, বুঝি না: রুক্মিণী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র যেন এখন দুই শহরের মানুষকখনো গঙ্গার তীরের কলকাতা, আবার কখনো মুম্বাইয়ের আরব সাগরের ধারে। ভক্তরা অভিযোগ করছিলেন, আগের মতো আর শহরে তাকে পাওয়া যায় না। তবে সব গুঞ্জন ছাপিয়ে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’এর প্রচারণায় বর্তমানে কলকাতাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়িকা।

বাবা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি রুক্মিণীকে যেন প্রতিদিনই স্মৃতিভূমিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ২০১৭ সালে বাবাকে হারানো রুক্মিণী প্রচারণা চলাকালীন বহুবার আবেগে ভেসে গেছেন। তিনি বলেন, সিনেমার প্রতিটি দৃশ্য যেন তাকে বাবার কথা আরও বেশি মনে করিয়ে দিচ্ছে।

সাম্প্রতিক মুম্বাই সফর নিয়ে চলা নানা কানাঘুষা প্রশ্ন করা হলে রুক্মিণী খোলামেলা জবাব দেন,সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে। কিন্তু মুম্বাইয়ের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। ছোটবেলায় বাবা বলতেন, পরীক্ষায় ভালো করলে মুম্বাইয়ে নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন। সে সময় থেকেই শহরটির সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক।

সোশ্যাল মিডিয়ায় কম উপস্থিত থাকার পরও কেন তাকে নিয়ে এত আলোচনা হয়। এ প্রশ্নে খানিক বিস্ময় প্রকাশ করে তিনি বলেন,আমি তো খুব বেশি সক্রিয়ই নই। শুধু কাজের প্রয়োজনে থাকি। তারপরও আমাকে নিয়ে এত আলোচনা হয় কেন সত্যিই জানি না।

বাবার মৃত্যুর পর রুক্মিণীর আশ্রয় হয়ে ছিলেন তার মা মধুমিতা মৈত্র। মা-ছেলে-মেয়ের এই ছোট পরিবারের প্রতিটি মুহূর্তেই মায়ের ভূমিকা ছিল ছায়ার মতো। তবে নতুন ছবির গল্প তাকে ভাবাচ্ছে মায়ের একাকীত্ব নিয়ে। তিনি বলেন,

আমরা বুঝে উঠতে পারি না বাবা-মা হওয়ার আগে তারাও মানুষ ছিলেন। তাদেরও চাওয়া-পাওয়া থাকে, সঙ্গীর প্রয়োজন থাকতে পারে। সব কথা তো সন্তানের সঙ্গে বলা যায় না। সিনেমায় পরিচালক অর্ণব এই বাস্তবতাই দেখানোর চেষ্টা করেছেন।

রুক্মিণী আরও জানান, নিজের ব্যস্ত জীবন, কাজ আর বন্ধুদের ভিড়ে কখনো কখনো মনে হয়। তার মা হয়তো কোনো কোনো মুহূর্তে একা হয়ে পড়েন। মা কি সব কথা আমার সঙ্গে ভাগ করতে পারেন? এই প্রশ্নটিই আমাকে ভাবায়, বলেন অভিনেত্রী।

বছরের শুরুতেবিনোদিনী, একটি নটীর উপাখ্যান দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন রুক্মিণী, আর বছর শেষ করছেন নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’দিয়ে। ক্যারিয়ারের এই পরিবর্তন তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।

নেতিবাচক মন্তব্য নিয়ে বিদ্রূপকারীদের উদ্দেশে তার সোজাসাপটা বক্তব্য হাজারটা ভালো মন্তব্যের মাঝে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকেই নজর রাখি। মনে রাখবেন। আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪