| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্ট অফিস সোসাইটির প্রথম অ্যালবাম ‘ইয়ারস ইন রেজোন্যান্স’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ২১:৩৭:১০:অপরাহ্ন  |  ১২১৯৯৪৭ বার পঠিত
পোস্ট অফিস সোসাইটির প্রথম অ্যালবাম ‘ইয়ারস ইন রেজোন্যান্স’

রিপোর্টার্স২৪ডেস্ক: দুই দশকের সংগীতযাত্রার পর প্রথম ডেব্যু অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ড পোস্ট অফিস সোসাইটি। ‘ইয়ারস ইন রেজোন্যান্স’ নামের এই অ্যালবামে স্থান পেয়েছে ব্যান্ডের দীর্ঘদিনের লাইভ পরিবেশনা, অভিজ্ঞতা ও সৃষ্টিশীল ভাবনার প্রতিধ্বনি। অ্যালবামের সব গান বিনা মূল্যে অনলাইনে শোনার সুযোগ রাখা হয়েছে।

ব্যান্ড জানায়, ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে এক লাইভ পরিবেশনার সময় অডিও ট্র্যাক আলাদাভাবে রেকর্ড করার ধারণা আসে গিটারিস্ট বখতিয়ার হোসেনের মাথায়। পরে সিদ্ধান্ত হয়, সেই লাইভ রেকর্ডিং থেকেই তৈরি হবে ব্যান্ডটির প্রথম অ্যালবাম।

অ্যালবামের গানগুলোতে উঠে এসেছে সমাজ ও ব্যক্তিসত্তার টানাপোড়েন, অভিমান, আত্মঅনুসন্ধান ও স্মৃতির টান। বাস্তবতার আড়ালে থাকা মানুষের ভেতরের সংকট, পুরোনো অনুভূতিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এসবই গানগুলোর মূল উপজীব্য।

২০০০-এর দশক থেকে পোস্ট অফিস সোসাইটি নগরজীবন, মানুষের সম্পর্ক ও অনুভূতি নিয়ে ভিন্নধারার সংগীত উপস্থাপন করে আসছে। ব্যান্ডের দর্শনে সবাই সমান স্থায়ী সদস্য বা অতিথির ধারণা নেই; যাঁরা সুরের সাথে একাত্ম হয়েছেন, তাঁরাই যাত্রার সঙ্গী।

অ্যালবামটি শোনা যাবে নির্দিষ্ট অনলাইন লিংক বা কিউআর কোড স্ক্যান করে।

ব্যান্ডের সদস্যরা: আবিদ হাসান নূর (সেতু), শম হোসেন নূর, বখতিয়ার হোসেন, মোহাম্মদ দানেশ, নাঈম মোরশেদ, আনোয়ার শফিক, মারুফ আনোয়ার।

পুরোনো সদস্যরা: লাবু রহমান, আহসানুল হাদি, মাহফুজ মালেক, তারেক বিন তাহের, বারট নন্দিত আরেং, কারিব আহমেদ, জাহিদ আহম্মদ সিদ্দিকী, তৌফিক আরেফিন, সৈয়দ সাজ্জাদ আলী, রিকার্ডো বালিয়াস্তেরি, নাভিন ইকবাল, সাফায়াত সাকিব প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪