| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন স্ত্রী সামলে সত্যিকারের প্রেম কি পাবে কপিল?

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ২৩:৫৮:০৮:অপরাহ্ন  |  ১২০৭১৮৭ বার পঠিত
তিন স্ত্রী সামলে সত্যিকারের প্রেম কি পাবে কপিল?

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাক-ঢোল, সাজসজ্জা সব আয়োজন চূড়ান্ত। কিন্তু একটাই প্রশ্ন, এত প্রস্তুতির মাঝে বরপক্ষের পিঁড়িতে বসবেন কোন স্ত্রী? বলিউড কৌতুকশিল্পী কপিল শর্মা ফিরেছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরেই তৈরি হয়েছে তিন বিয়ে নিয়ে দমফাটানো বিশৃঙ্খলা।

ভারতীয় গণমাধ্যম জানায়, কপিলের নতুন ছবি ‘কিস কিসকে পেয়ার করু ২’ এ তার চরিত্র একসঙ্গে তিন স্ত্রী সামলাতে গিয়ে পড়বে চরম বিপাকে। কোথাও নিকাহ, কোথাও সাতপাক, আবার কোথাও খ্রিস্টীয় প্রথায় বিয়ে, তিন রীতিতেই বিয়ে করে বসেন তিনি। আর এর পর থেকেই শুরু হয় হাস্যকর সব জটিলতা।

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, তিন স্ত্রীকে সামলাতে সামলাতেই কপিল আবার খুঁজছেন নিজের আসল প্রেম। পর্দাজুড়ে কপিলের স্বভাবসুলভ অগোছালো পরিস্থিতি, ভুলবোঝাবুঝি আর টানা কমেডি।

ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। কপিলের বিপরীতে চার নায়িকা হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি ও আয়েশা খান। তাদের মধ্যে তিনজন স্ত্রী, আর একজন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এদের নিয়েই কপিলের চরিত্র জড়িয়ে যায় একের পর এক অদ্ভুত পরিস্থিতিতে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তির মতো এবারও দর্শকদের হাসির ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতা পক্ষ। আগের সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে।

সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪