রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দম্পতির প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিলয় আলমগীর। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে সদ্যজাত কন্যার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
সুখবর প্রকাশের পর থেকেই নিলয়-হৃদি দম্পতিকে শুভেচ্ছা জানাতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সহশিল্পীরা মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুভেচ্ছার বার্তা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়, পরবর্তীতে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা