| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ কোটি টাকার ক্ষতির মুখে দীপিকা, লাভের মুখে ক্যাটরিনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৭:৪০:০৩:পূর্বাহ্ন  |  ১১৯৯৫৭৫ বার পঠিত
১৭ কোটি টাকার ক্ষতির মুখে দীপিকা, লাভের মুখে ক্যাটরিনা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসায়ও সক্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ত্বক পরিচর্যার ব্র্যান্ড ‘৮২ডিগ্রি-ই’–এর মালিক এই অভিনেত্রী শুরুর দিকে ভালোই লাভ করেছিলেন। তবে সাম্প্রতিক আর্থিক বছরে তার ব্র্যান্ড বড় অঙ্কের লোকসানে পড়েছে। ২০২৪ সালে ২১.২ কোটি রুপি আয়ের পর ২০২৫ সালে ব্র্যান্ডটির আয় কমে দাঁড়িয়েছে ১৪.৭ কোটি রুপিতে। এতে নিট লোকসান দাঁড়িয়েছে ১২.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের (এমসিএ) ফাইলিং অনুযায়ী, দীপিকার এই মিড–প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড ২০২৫ আর্থিক বছরে ১২.৩ কোটি রুপি ক্ষতি ঘোষণা করেছে। খরচ কমানো এবং বিপণন জোরদারের চেষ্টা সত্ত্বেও এ বছর লাভের মুখ দেখাতে পারেননি অভিনেত্রী।

অন্যদিকে, বলিউড তারকা ক্যাটরিনা কাইফের মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’ ধারাবাহিকভাবে লাভের মুখ দেখছে। ২০১৯ সালে শুরু হওয়া ব্র্যান্ডটি গত আর্থিক বছরে ৪৫ শতাংশ লাভ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ আর্থিক বছরে ব্র্যান্ডটির আয় বেড়ে হয়েছে ৮৮.২৩ কোটি রুপি, যেখানে নিট লাভের পরিমাণ ১১.৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকারও বেশি)।

ক্যাটরিনা এই ব্র্যান্ডটি চালু করেছিলেন Nykaa–এর সঙ্গে যৌথভাবে। এখানে Nykaa–এর মালিকানা ৫১ শতাংশ, ক্যাটরিনার ৪২ শতাংশ এবং বাকি ৭.৫ শতাংশ ম্যাট্রিক্সের হাতে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে ‘কে বিউটি’–র আয় ১০০–১০৫ কোটি রুপি ছুঁতে পারে।

শুধু ক্যাটরিনা-দীপিকাই নন; বলিউডের আরও কয়েক তারকা নিজেদের ব্র্যান্ড নিয়ে সফল। কৃতি শ্যানন–এর ত্বক পরিচর্যার ব্র্যান্ড ‘হাইফেন’ মাত্র দুই বছরেই আয় করেছে প্রায় ৪০০ কোটি রুপি। 

কেশ পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’-র মালিক প্রিয়াঙ্কা চোপড়া ২০১১ সালে ব্র্যান্ডটি চালু করেন। ২০২৪ সালে লেডি গাগাসহ বহু আন্তর্জাতিক তারকার ব্র্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল ‘অ্যানোম্যালি’। 

অভিনয় থেকে দূরে থাকলেও আনুশকা শর্মা তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’-এর ব্যস্ততায় রয়েছেন নিয়মিত।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪