| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিডব্যাকের প্রখ্যাত গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০২:২৯:৪৬:পূর্বাহ্ন  |  ৩৬৬৬৪৪১ বার পঠিত
ফিডব্যাকের প্রখ্যাত গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের প্রখ্যাত গিটারিস্ট সেলিম হায়দার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তথ্যটি নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের।

সেলিম হায়দার ছিলেন ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। মাসখানেক আগে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফোয়াদ নাসের জানিয়েছেন, আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঢাকার হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট ছিলেন। ৬৯ বছরের জীবনের ৫১ বছর তিনি গিটারের সঙ্গে কাটিয়েছেন। বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। ফিডব্যাক ব্যান্ডের বাইরেও দেশের বেশিরভাগ শিল্পীর সঙ্গে তিনি গিটার বাজিয়েছেন।

তিনি পরিচালিত দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪