রিপোর্টার্স২৪ডেস্ক: ইরানের শিরাজে অনুষ্ঠিত ৪৩তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের দুই সাবেক শিক্ষার্থী।
কাজী মহাদি মুনতাসির এবার মেন্টর হিসেবে অংশ নেবেন। তিনি মাস্টারক্লাস, সেমিনার ও হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করবেন। বিভাগটির ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোবারক হোসেন জুয়েল আমন্ত্রণ পেয়েছেন তার নির্মাণ পৈত্রিক ভিটা চলচ্চিত্রের জন্য।
টিএফপি বিভাগের চেয়ারপারসন সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, এই আমন্ত্রণ বিভাগটির একাডেমিক সাফল্যের প্রতিফলন এবং প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করছেন।
রিপোর্টার্স২৪/বাবি