রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামীকাল রোববার (৩০ নভেম্বর) থেকে সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করবে।
বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগে ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ক্লাস চলবে।
শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প ও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কারের পর প্রকৌশলীদের পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি