| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইয়ের কবলে নায়িকা রাজ রিপা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:১৯:০৩:পূর্বাহ্ন  |  ১১৯৮৯৬২ বার পঠিত
ছিনতাইয়ের কবলে নায়িকা রাজ রিপা
ছবির ক্যাপশন: রাজ রিপা

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা রাজ রিপা। দুদিন আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ছিনতাইকারীর কবলে পড়লেন এই নায়িকা।

শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন রাজ রিপা। রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে রিপার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন তিনি। 

বিষয়টি নিয়ে রাজ রিপা বলেন, ‘গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা হালকা করে খোলা রেখেছিলাম। মুঠোফোনে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে উধাও হয়ে যায়। আমি চিৎকার করলেও ছিনতাইকারী ধরার মতো কেউ ছিল না। এত দ্রুত সে পালিয়ে যায়। যদিও বেশ শক্তভাবেই ফোনটা হাতে ছিল।’

তিনি আরও বলেন, ‘আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি আমার কাছে ইমোশন। কারণ মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন।’

রাজ রিপার কথায়, ‘থানায় গিয়ে দেখি আমার মতো আরও দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।’

ঢালিউড ইন্ডাস্ট্রির নায়িকা রাজ রিপার ক্যারিয়ার ৭ বছরের। সিনেমার সংখ্যা কয়েকটি। সংখ্যা কম হলেও বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ময়না’। তার অভিনীত অপর একটি সিনেমার নাম ‘মুক্তি’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪