| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুঞ্জন থামাতে এক ফ্রেমে সৃজিত–মিথিলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:৫৯:৪৯:পূর্বাহ্ন  |  ১২০২১৭৬ বার পঠিত
গুঞ্জন থামাতে এক ফ্রেমে সৃজিত–মিথিলা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কমই কথা বলেন। তবে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, সৃজিত–মিথিলার সম্পর্ক নাকি ভাঙনের পথে। সৃজিতের কাজের কারণে তাঁকে কলকাতায় থাকতে হয়, আর মিথিলা দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায়। এই দূরত্বকে কেন্দ্র করেই গুঞ্জন ছড়িয়েছিল যে তাদের বিচ্ছেদ হয়েছে।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবি সেই গুঞ্জনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। ছবিটিতে দেখা যায়—মিথিলা, তার মেয়ে আইরা ও সৃজিত একসঙ্গে দেশের বাইরে ছুটি উপভোগ করছেন। তিনজনেরই মুখে হাসি, ভ্রমণের আনন্দে ভরপুর চেহারা, আর চারপাশে শীতের আবহ—সব মিলিয়ে এক সুখী পরিবারের নিখুঁত ছবি ধরা পড়েছে ফ্রেমে।

ছবিতে মিথিলাকে দেখা যায় কালো ওভার কোর্টে, সৃজিতকে কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেটে এবং ছোট্ট আইরাকে গাঢ় নীল শীতের পোশাকে। তাদের উষ্ণ উপস্থিতি যেন বলে দিচ্ছে যা শোনা যাচ্ছিল, তার অনেকটাই ভিত্তিহীন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন মিথিলা। তাকে প্রশ্ন করা হয়, অনেকেই নাকি বলছে সৃজিত আর তাঁর স্বামী নন—তিনি কী বলেন? উত্তরে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।” আরও জানতে চাইলে—সৃজিত কি এখনও তাঁর স্বামী?—কিছুক্ষণ থেমে মিথিলা বলেন, “হ্যাঁ।” এমনকি পাসপোর্টেও কি সৃজিতের নাম রয়েছে—এমন প্রশ্নে মাথা নেড়ে আবারও ‘হ্যাঁ’ বলেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত—মিথিলার বিয়ে হয়। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন মিথিলা। আইরাকে সেখানকার স্কুলেও ভর্তি করান। তবে গত দুই বছর ধরে তিনি মেয়েকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন।

তবে সাম্প্রতিক ছবিটি পরিষ্কার করে দিয়েছে—দূরত্ব থাকলেও সম্পর্কের উষ্ণতা কমেনি। বরং এক ফ্রেমেই মিলেছে সকল জল্পনার উত্তর।


রিপোর্টার্স২৪/ঝুম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪