| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপন করব না: ডা. এজাজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:২৪:৪৬:পূর্বাহ্ন  |  ১১৬৮০৯৮ বার পঠিত
আর কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপন করব না: ডা. এজাজ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে দীর্ঘদিনের কাজের মধ্য দিয়ে দর্শকের আস্থা অর্জন করেছেন অভিনেতা ডা. এজাজ। তবে অনলাইনভিত্তিক ‘খাঁটি-ঘি’ নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর তিনি সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, তার প্রতি ভরসা করেই ভোক্তারা ওই প্রতিষ্ঠানের ঘি কিনে প্রতারিত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন গ্রাহক জানান, বিজ্ঞাপনে ডা. এজাজকে দেখে পণ্যটির প্রতি আস্থা তৈরি হয়েছিল, কিন্তু হাতে পেয়েছেন নিম্নমানের ও প্রতারণাপূর্ণ দ্রব্য। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এ অবস্থায় হতাশ ও ক্ষুব্ধ ডা. এজাজ বলেন, ভোক্তা অধিদপ্তর আমাকে ডেকে জানিয়েছে,আমাকে ব্যবহার করে প্রতিষ্ঠানটি প্রতারণা করছে। বিজ্ঞাপন করার সময় তারা আমাকে বিএসটিআইয়ের ছাড়পত্র দেখিয়েছিল, তাই বিশ্বাস করেছিলাম। তিনি জানান, প্রতিষ্ঠানের এক পরিচালক তাকে পণ্যের গায়ে থাকা বিএসটিআই লোগো দেখান, যা দেখে তিনি ধরে নেন পণ্যটি মানসম্মত।

ডা. এজাজ বলেন, যদি তারা সত্যিই ভেজাল পণ্য সরবরাহ করে থাকে, তবে ভোক্তা অধিদপ্তর যেন কঠোর ব্যবস্থা নেয়। এ ঘটনায় তিনি ইতোমধ্যে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

অভিযোগের পরও বিজ্ঞাপনটি এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। বন্ধ করার অনুরোধ জানালেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাননি বলে জানান তিনি।

সবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে ডা. এজাজ বলেন, এই ঘটনার পর স্থির করেছি জীবনে আর কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপন করব না। মানুষের ভরসাকে কেউ যেন ব্যবহার করতে না পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪