| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১৮:২৭:২৬:অপরাহ্ন  |  ১২০৭৫৮১ বার পঠিত
রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি
ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের পদত্যাগের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে চলছে সিন্ডিকেটের বৈঠক। আর এই বৈঠকের বাইরে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের পদত্যাগের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেট বৈঠক শুরু হলেও রাত আটটার পর থেকে ছাত্রনেতারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।

রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক চলমান ছিল এবং একই সময়ে চলতে থাকে অবস্থানও। স্লোগানে মুখর হয়ে ওঠে উপাচার্যের বাসভবনের সামনে। ‘দফা এক দাবি এক, রেজিস্ট্রারের পদত্যাগ’, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ এ রকম নানা স্লোগান শোনা যায় পুরো সময়জুড়ে।

অবস্থান কর্মসূচি সম্পর্কে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার অফিসে জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের অপ্রত্যাশিত আচরণ এবং নিয়মিত ফাইল আটকে রাখার অভিযোগ বহুদিন ধরেই তারা পেয়ে আসছেন। তার ভাষায়, যে কাজ কয়েক দিনে শেষ হওয়ার কথা, তা মাসের পর মাস পড়ে থাকে। এজন্য আমরা আগেই বলেছিলাম, তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের অভিযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এত অভিযোগের পরও কীভাবে তিনি গুরুত্বপূর্ণ সিন্ডিকেট সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে থাকেন, সেটাই আমাদের প্রশ্ন, বলেন রাকসুর ভিপি।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, রেজিস্ট্রার দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর উভয় জায়গাতেই কাজের গতি অত্যন্ত ধীর। আধ ঘণ্টার কাজ করতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা সময় নেয়। লাঞ্চ টাইম দুইটা হলেও তারা প্রায়ই তিনটার দিকে আসেন। মাসুদ স্যার না ক্লাসগুলো ঠিকমতো নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।

কর্মসূচিতে অর্ধশতাধিক রাকসু ও হল সংসদের প্রতিনিধি অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪