| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে তিন শিক্ষক বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১৭:১৫:০৬:অপরাহ্ন  |  ১১৯৬৯০৬ বার পঠিত
রাবিতে তিন শিক্ষক বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অভিযোগ যাচাই–বাছাইয়ের পর তিনজন শিক্ষকে বরখাস্ত ও দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ বছর তিনি কোনো পরীক্ষা–সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না।

এছাড়াও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর বিরুদ্ধেও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে,দুইজনের ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ী বহিষ্কার এবং আরও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং সভার তারিখ থেকেই তা কার্যকর হবে।

শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাটি স্থায়ী নাকি সাময়িক; এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, বিষয়টি এখনই স্থায়ীভাবে বলা যাবে না। তাদের বিরুদ্ধে আরও একটি তদন্ত কমিটি কাজ করবে, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট কিছু কারণ বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে ফাইন্যান্স বিভাগের একটি ঘটনার সঙ্গে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪