| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে ও অমিতাভকে ঘিরে জয়ার বিস্ফোরক মন্তব্য

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ২২:৫৪:২৬:অপরাহ্ন  |  ১১৯৬৪১৮ বার পঠিত
বিয়ে ও অমিতাভকে ঘিরে জয়ার বিস্ফোরক মন্তব্য

বিনোদনডেস্ক: বলিউড অভিনেত্রী ও রাজনীতিক জয়া বচ্চন আবারও বিতর্কের কেন্দ্রে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং স্বামী অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

জয়া বলেন, বর্তমান সময়ে বিয়ের ধারণা অনেকটাই পুরোনো। নিজের নাতনি নাভেলিকেও তিনি বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, জীবনকে উপভোগ করার সুযোগ বেশি; সম্পর্ক ও শারীরিক আকর্ষণের গুরুত্ব থাকলেও বিয়ের প্রয়োজনীয়তা কমে গেছে।

অমিতাভকে নিয়ে প্রশ্নে জয়ার মন্তব্য আরও আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, আমি তাকে কখনো জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল—কিন্তু আমি সেটা শুনতে চাই না। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

তবে অভিনেত্রী জানিয়েছেন, প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন তিনি। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ মুক্তির পর পরিবারের চাপেই একদিনের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজন।

‘গুড্ডি’ দিয়ে জয়ার বলিউডে অভিষেক, এরপর ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কাভি খুশি কাভি গম’-সহ বহু ছবিতে তারা জনপ্রিয় জুটি হিসেবে কাজ করেছেন।

জয়াকে সর্বশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অমিতাভ বচ্চন সম্প্রতি অভিনয় করেছেন ‘কল্কি ২৮৯৮ এডি’-তে এবং উপস্থাপনা করছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪