| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্নিদগ্ধ আরিফিন শুভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৩:৪২:৪৯:অপরাহ্ন  |  ১১৯৪৯৫২ বার পঠিত
অগ্নিদগ্ধ আরিফিন শুভ

স্টাফ রিপোর্টার: শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ। তিনি ব্যাস্ত আছেন ‘মালিক’ সিনেমার শুটিংয়ে। চুপিসারে চলমান এ ছবির সেটে লাগা আগুনে পুড়ে আহত হন শুভ। তবে বিষয়টি নিয়ে ছবি সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি।

জানা গেছে, অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে শরীরে আগুন লেগে যায় এই অভিনেতার। শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবই পরিকল্পনা মাফিক হচ্ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হঠাৎ শুভর পায়ে আগুন লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। তবে আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ বাধা দেন। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান। বিষয়টি নিয়ে কথা বলতে সাইফ চন্দনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। 

ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘মালিক’। এতে শুভর বিপরীতে বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে সামাজিক মাধ্যমে শুভর লুক ফাঁস হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪