| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেদি-আংটি নিয়ে রহস্য, কনা কি দিচ্ছেন সুখবর?

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৬:২৪:৫১:পূর্বাহ্ন  |  ১১৮০৬৫১ বার পঠিত
মেহেদি-আংটি নিয়ে রহস্য, কনা কি দিচ্ছেন সুখবর?
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানান মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাস তার দীর্ঘদিনের। তবে এবার নিজের পোস্টে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন এই গায়িকা।

গত বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সবুজ শাড়িতে সজ্জিত একটি ছবি শেয়ার করেন কনা। ছবিতে দেখা যায় তার দুই হাতে পরিপাটি করে লাগানো মেহেদি আর খোঁপায় ফুল। ক্যাপশনে লেখেন, “আমার হাতে মেহেন্দি”, সঙ্গে জুড়ে দেন ‘লাভ’ ইমোজি।

এর পরদিন তিনি আরও একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় মেহেদি রাঙা হাতে অনামিকায় আংটি, আর সেই হাতটি ধরে আছেন আরেকজন। এই দৃশ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়ে। শুরু হয় নানা আলোচনা, তবে কি কোনো সুখবরের ইঙ্গিত দিচ্ছেন কনা?

তার পোস্টে অনেকেই অভিনন্দন আর শুভেচ্ছার বার্তা জানালেও কনা এখনই কিছু বলতে রাজি নন। গণমাধ্যমকে তিনি বলেন, “এখন কিছুই বলতে চাই না। থাকুক না রহস্য। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।” তার এই মন্তব্যে রহস্য আরও জিইয়ে রইল।

এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং, যেখানে কণ্ঠ দিয়েছেন কনা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪