| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরমী কবি সাধক হাছন রাজার প্রয়াণ দিবস আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:১৮:৩০:অপরাহ্ন  |  ৩৬১৮৫২৯ বার পঠিত
মরমী কবি সাধক হাছন রাজার প্রয়াণ দিবস আজ

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলার মরমী সাধনা, লোকঐতিহ্য ও বহুধর্ম দর্শনের সুর মূর্ছনায় অমর হয়ে আছেন সাধক কবি হাছন রাজা। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৯২২ সালের ৬ ডিসেম্বর এই লোককবি দেহান্তরিত হন।

গবেষকদের মতে, পুরাণ, দর্শন ও স্থানীয় জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে হাছন রাজার গান আজও সময়ের চাহিদা ও মানবিক বোধকে ছুঁয়ে যায়।

সংস্কৃতিকর্মী ও প্রকাশক রাজীব চৌধুরী বলেন, হাছন রাজার গানে ব্রাত্যজনের শব্দ, স্থানীয় ভাষার রূপ এবং জনজীবনের অনুষঙ্গ স্বতঃস্ফূর্তভাবে স্থান পেয়েছে। এ কারণেই তাঁর গান শত বছর পরও মানুষের হৃদয়ে সমান আবেদন ধরে রেখেছে। তাঁর পরেই কামাল পাশা, দুর্বিন শাহ, শাহ আব্দুল করিম, ক্বারি আমির উদ্দিনসহ এ অঞ্চলের মহাজনরা একই ধারায় প্রেম, দ্রোহ ও মানবতার গান রচনা করেন।

সুনামগঞ্জের কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানান, প্রয়াণ দিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেওয়া হয়নি। তবে আগামী ২১ ডিসেম্বর হাছন রাজার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪