| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমায় ব্যর্থ, এবার দ্বীনের পথে মৌ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:০০:৫০:অপরাহ্ন  |  ৪৬২৮২৩ বার পঠিত
সিনেমায় ব্যর্থ, এবার দ্বীনের পথে মৌ
ছবির ক্যাপশন: চিত্রনায়িকা মৌ খান

স্টাফ রিপোর্টার: চিত্রনায়িকা মৌ খান। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায়ও অভিনয় করেন তিনি। যদিও কোনোটিতেই তেমন সাড়া ফেলতে পারেননি। দীর্ঘদিন ধরে হাতে তেমন কোনো কাজও নেই তার।

কাজে নেই বলে আলোচনায়ও নেই মৌ। ঠিক এমন সময় সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন তিনি। জানিয়েছেন, চলচ্চিত্রের ক্যারিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন এ নায়িকা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মৌ জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে সরিয়ে নেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি অভিনেত্রী। 

গতকাল দেওয়া সেই পোস্টে ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন উল্লেখ করে মৌ লিখেছিলেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’। পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান তিনি।

অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।

আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। তার লেখায় ছিল, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

সবশেষে সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেছিলেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪