| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনায় সামান্থার দেড় কোটি রুপির বিয়ের আংটি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৪:২৪:৪৯:অপরাহ্ন  |  ১১৮৯০৮৮ বার পঠিত
আলোচনায় সামান্থার দেড় কোটি রুপির বিয়ের আংটি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিয়ের ছবি। পরে সামান্থা নিজেও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে একটি ছবিতে মেহেদি রাঙা হাতে তার আঙুলে থাকা বিয়ের আংটি সবার নজর কাড়ে আর সেখান থেকেই শুরু হয় আংটি নিয়ে ব্যাপক আলোচনা।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা যায়, সামান্থার বিরল লোজেঞ্জ-কাট হীরের বিয়ের আংটির দাম প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি। শুধু দামের কারণেই নয় পোর্ট্রেট কাটের ব্যতিক্রমী নকশা এবং গ্রিক জুয়েলার্সের কৌশলগত কারুকাজ আংটিটিকে বিশেষ করে তুলেছে।

লাল বেনারসি শাড়ি, ন্যাচারাল মেকআপ ও পরিমিত গয়নায় সামান্থার লুক যেমন সবাইকে মুগ্ধ করেছে, তার চেয়ে বেশি দৃষ্টি কেড়েছে আংটির বিশাল হীরা।

ভারতের প্রথম সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল পিঙ্কভিলাকে জানান, সামান্থার আংটিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত বিরল লোজেঞ্জ-কাট ডায়মন্ড। সাধারণত এই কাটে স্টেপ দেখা যায়, কিন্তু সামান্থার ডায়মন্ডটি সম্পূর্ণ প্লেইন যা একে আরও আলাদা করেছে।

তিনি আরও বলেন, আংটিতে আছে ৮টি পোর্ট্রেট-কাট ডায়মন্ড পাপড়ি এবং কেন্দ্রে ২ ক্যারেটের একটি ডায়মন্ড। এতে ব্যবহৃত পেটালগুলোর নকশা অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি ওয়ার্কশপ এমন নিখুঁত পোর্ট্রেট ডায়মন্ড কাট করতে পারে। গোয়েলের অনুমান আংটির মূল্য দেড় কোটি রুপির কাছাকাছি।

হিন্দুস্তান টাইমস জানায়, সামান্থার এই ভিনটেজ-স্টাইল হীরের আংটির ডিজাইনার গ্রিসের বিখ্যাত জুয়েলারি নির্মাতা থিওডোরোস সাভোপোলোস। তিনি এথেন্সে বসবাস করেন এবং প্রতিবছর মাত্র কয়েকটি ওয়ান-অফ হ্যান্ডক্রাফটেড গয়না তৈরি করেন।

বিয়েতে সামান্থা পরেছিলেন কাস্টম, হাতে বোনা খাঁটি কাতান সাটিন সিল্কের লাল বেনারসি শাড়ি। এটি তৈরি করতে একজন কারিগরের ২-৩ সপ্তাহ সময় লেগেছে। শাড়িতে ছিল পাউডার-জরি বুটির কাজ এবং নিশি বুনন করা বর্ডারে ছিল বেজ-গোল্ড জরদৌজি। শাড়িটির স্টাইলিং করেন পল্লবী সিংহ ও সেলভি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪