| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নূর সিনেমার চুমুর দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৬:২২:৪৮:পূর্বাহ্ন  |  ১১৬৬৮৭৯ বার পঠিত
নূর সিনেমার চুমুর দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

বিনোদন ডেস্ক: আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর নতুন সিনেমা ‘নূর’মুক্তির অপেক্ষায়। রায়হান রাফী পরিচালিত এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাস-এ দেখা যাবে।

সিনেমায় নায়িকা ঐশীর বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। এর আগে তারা একসাথে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২৯ নভেম্বর প্রকাশিত ‘নূর’এর অফিসিয়াল টিজারে মাত্র ৪২ সেকেন্ডের ছোট ভিডিওতে প্রেম ও বিরহের আভাস মিলেছে। তবে মুক্তির আগেই ভাইরাল হয়েছে টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

দর্শকদের একাংশ ধারণা করেছেন, প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন নায়িকা ঐশী। দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, নূর’এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। বাস্তবে শুভর সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, চুমুর দৃশ্য না থাকলে অন্য কোনো দৃশ্য থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যা প্রয়োজন, সেটাই করতে হয়। বর্তমানে ঐশী শাকিব খানের বিপরীতে ‘সোলজার’সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘নূর’মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪