| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১৫:৫০:২০:অপরাহ্ন  |  ৪৩৭৭৭০ বার পঠিত
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের

স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। সাম্প্রতিক ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করেন। এবার রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়া সিংহের ছবি শেয়ার করে খাঁচায় বন্দী করে পশুপাখি প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) একটি সিংহের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, খাঁচায় বন্দী জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখায় পশুপাখি চিনিয়ে নিব। 

চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে তিনি লেখেন, চিড়িয়াখানা বন্ধ হোক, পশুপাখিদের বন্দী প্রদর্শনী বন্ধ হোক। 

প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহা খাঁচা থেকে বেরিয়ে পড়ে। দুর্বল সিংহটির ছবি ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অভিনেতার আরশের মতো অনেকেই চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়ে পোস্ট করেন। 

মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটি শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাল দিয়ে ধরা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪